রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে দালানের ছাদ থেকে কালনাগিনী উদ্ধার

শামীম আহমেদ ।। দালানের ছাদ থেকে তিনটি সাপ ও কলেজ ক্যাম্পাস থেকে একটি বিরল প্রজাতীর চিল উদ্ধার করেছে বনকর্মীরা।

শনিবার সকালে বরিশাল-ভোলা সড়কের পাশে বনবিভাগের বাগানে সাপগুলো অবমুক্ত করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা মোঃ আবু সুফিয়ান সাকিব জানান, নগরীর চৌমাথা এলাকার সুলতান মাহমুদ রিয়াদের প্রফেসর ভিলার ছাদে বৃহস্পতিবার রাতে সাপের বাসা দেখতে পায় ভিলার বাসিন্দারা।

বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পেরে সামাজিক বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের দিকনির্দেশনায় শুক্রবার রাত দশটার দিকে এনিমেল লাভার্স অব পটুয়াখালী ¯েœকের্স গ্রæপের সদস্যদের সহায়তায় ছাদে সাপের বাসা থেকে তিনটি কালনাগিনী প্রজাতির সাপ উদ্ধার করা হয়। একইদিন সিটি কলেজ ক্যাম্পাস থেকে বিরল প্রজাতির একটি চিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সাপ তিনটি বনবিভাগের বাগানে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও চিলটি অসুস্থ থাকায় তার চিকিৎসা চলছে। সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।