রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:১৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঈদ উপহার পেল বরিশালের ১০০ অসহায় দৃষ্টি প্রতিবন্ধী পরিবার

মো: মিলন হাওলাদার ।। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার উদ্দোগে অপসোনিন ফার্মা লিঃ কর্তৃক প্রদত্ত ১০০ টি অসহায়,হতদরিদ্র, সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে। খাদ্য সামগ্রির মধ্যে ছিলো (১০ কেজি চাল, ৫ কেজি আলু ২ কেজি মসুর ডাল,২ লিটার সয়াবির তেল)

রবিবার( ৩১ মার্চ) সকাল ১১ ঘটিকার সময় সংস্থার নিজস্ব কার্যালয় মহানগর কলেজ রোড,২৮ নং কাশিপুর,বিসিসি বরিশাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিনিয়র নির্বাহী কর্মকর্তা(প্রশাসন)অপসোনিন ফার্মা লিঃ,বরিশাল
সাইদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মোঃ আইউব আলী হাওলাদার।

তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,প্রতিবন্ধী বান্ধব সরকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নিকট কয়েকটি দাবি পেশ করেন। যার মধ্যে রয়েছে,সংস্থার প্রধান কার্যালয় ৬,অরফানেজ রোড,বকশিবাজার, ঢাকা-১২১১ এর বাড়িটি বিনামূল্যে স্থায়ী ভাবে বরাদ্ধ প্রদান করা।প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা। যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। অসহায়,হতদরিদ্র,সুবিধা বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধীদের ভীক্ষাবৃত্তির হাত থেকে মুক্ত করে তাদের ছেলে-মেয়ে,ভাই-বোন যে কাউকে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ মনিরুল ইসলাম (সাধারন সম্পাদক) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলাশাখা এবং আরো উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্ন নেতৃবৃন্দ।