রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৯:১৫
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট ।। কোটা সংস্কার ও পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সর্বজনীন পেনশনে প্রত্যয় কর্মসূচির বিরুদ্ধে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের সমাধান হয়ে যাবে। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ আছে। শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সঙ্গে কখন বসব, এই মুহূর্তে বলতে পারছি না৷ সময়মতো সমাধান হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘তারা যে বিষয়ে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত। আদালত ভিন্ন রায় দিয়েছেন, আদালতের ব্যাপারটা চলমান, এটা আপিল বিভাগে আছে। আদালতের বিষয় নিয়ে আলোচনা করা উচিত নয়, এখন আদালতের এখতিয়ার এটি।’

নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন শিক্ষার্থীদের কোটাবিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলনের ওপর ভর করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘বিএনপি এখন পরজীবী আন্দোলন করছে। নিজেরা ব্যর্থ হয়ে অন্যের ওপর ভর করে শিকার করতে চায়। তাদের এই স্বপ্ন, দিবাস্বপ্ন হয়ে যাবে।’