রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ১:৩৭
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

বৃষ্টিতে পানির নিচে ঢাকা, অনেক গাড়ি বিকল

ডেস্ক রিপোর্ট ।। বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে গেছে। এছাড়া রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে বলে জানা গেছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি করেছে। এ অবস্থায় রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এলাকাগুলো হলো- ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা।

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার ভোর থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। সাপ্তাহিক ছুটির সকালেই ঢাকায় প্রবল বৃষ্টিতে বেকায়দায় পড়ে যান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও অন্যান্য মানুষ।

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝড়ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।