রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৯:৩২
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ঢামেক-শহীদুল্লাহ হলের সামনে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ হলের সামনের রাস্তায় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ চলছে। এসময় পরপর ৫-৭ ককটেল বিস্ফোরণ করা হয়।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৫ টা ২০ মিনিট পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। শহীদুল্লাহ্ হলের ছাদ থেকেও আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকে।

ঘটনাস্থলে দেখা যায়, ছাত্রলীগের বিভিন্ন হলের নেতাকর্মীরা লাঠি-সোটা নিয়ে সড়কে অবস্থান করছেন। তবে কারা এসব ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে বিকেল সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীমউদ্দীন হলের মাঠে বিজয় একাত্তর হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, কবি জসীমউদ্দিন হল, সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সঙ্গে এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় হলের ভেতর থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে। হকিস্টিক, রড, লাঠি, হেলমেটসহ মারমুখী অবস্থায় থাকতে দেখা যায়। এতে সাংবাদিকসহ কোটা আন্দোলনকারীদের কয়েকজন আহত হন।

রবিবার (১৪ জুলাই) রাত ১১টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস এবং হলগুলোতে মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ সময় মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। এর মধ্যে ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কীসের তোমার অধিকার, তুমি একটা রাজাকার’ ইত্যাদি স্লোগান দেয়া হয়।