রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৩০
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

শাপলা চত্বরে নটরডেম কলেজ শিক্ষার্থীদের অবরোধ

ডেস্ক রিপোর্ট ।। সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং গতকাল রাতে সারা দেশের বিভিন্নস্থান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটরডেম কলেজ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে নটরডেম কলেজের শতাধিক শিক্ষার্থী শাপলা চত্বরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।

এ সময় ‌‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ সহ অন্যান্য স্লোগান দিতে শোনা যায় তাদেরকে।

তারা আরও স্লোগান দেন, ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নও আমি নই-রাজাকার রাজাকার’, ‘কে রাজাকার কে রাজাকার-তুই রাজাকার তুই রাজাকার’, ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম-সংগ্রাম সংগ্রাম’

নটরডেম কলেজের শিক্ষার্থী ফারুক আহমেদ বলেন, গতকাল সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই-বোন। তাদের রক্তের দাগ বৃথা যেতে দেব না। দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না।

শিক্ষার্থীদের অবরোধের ফলে শাপলা চত্বর এবং আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।