রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ১১:৩৬
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক রিপোর্ট ।। আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠেয় সব বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ১৮ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠেয় সব শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ২১ জুলাই থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে সারাদেশে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। বিক্ষোভে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সংঘর্ষে ঢাকায় দুইজন, চট্টগ্রামে তিনজন ও রংপুরে একজন নিহত হয়েছেন।