শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৩৮
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

হল না ছাড়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনরত শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট ।। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার জেরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হচ্ছে। ইতোমধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনাসহ আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কও বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন।

আসিফ মাহমুদ নামে একজন সমন্বয়ক জানান, তারা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত প্রত্যাখান করছেন। তাদের যৌক্তিক আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে তারা কেউ পা দেবেন না। হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।

হল ভেকেন্টের সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময়ে পুলিশের সঙ্গে সাঁজোয়া যানও দেখা যায়।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টার দিকে শহিদ মিনারের সামনে দুই পক্ষের এ মুখোমুখি অবস্থান দেখা যায়। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে ক্যাম্পাসে দেড় শতাধিক পুলিশ সাঁজোয়া যান এপিসি নিয়ে প্রবেশ করে।

হল ছাড়ার নির্দেশ নাকচ করে দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরাও। বুধবার (১৭ জুলাই) বেলা বারোটায় সিন্ডিকেটের সিদ্ধান্তের পর শিক্ষার্থীরা প্রশাসনের এ নির্দেশ নাকচ করে ‘হল আমরা ছাড়বো না’ স্লোগানে মিছিল নিয়ে ক্যাম্পাসে বের হয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে।