বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:১৮
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের উপ-কমিশনার আহত

ডেস্ক রিপোর্ট ।। কোটা প্রথার সংস্কারের দাবিতে দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এতে বরিশাল মহানগর পু‌লিশের উপ-ক‌মিশনার (ডিসি) আলী আশরাফ ভূঞা ও কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ এলাকায় এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নিলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ডিসি আলী আশরাফ ভূঞা এবং কয়েকজন সাংবাদিক ও শিক্ষার্থী আহত হন।