সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং, বিকাল ৩:৫০
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

পটুয়াখালীতে গোয়াল ঘর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডেস্ক রিপোর্ট ।। পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘর থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার নওমালা ইউনিয়নের পূর্ব নওমালা গ্রামের ইউসুফ মুন্সীর গোয়াল ঘরের খরের স্তূপ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ইউসুফ মুন্সী গরুকে খাওয়ানোর জন্য খরের স্তূপ থেকে থেকে খড়কুটো আনতে গিয়ে অস্ত্রটি দেখতে পান। থানায় খবর দিলে পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ক্যালিবার পয়েন্ট টু টু বোর ইয়ার রাইফেল।

ইউসুফ মুন্সী বলেন, ‘বিকেল গরুকে খাওয়ানোর জন্য খড়কুটো আনতে গোয়াল ঘরে গেলে অস্ত্রটি দেখতে পাই। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রটি উদ্ধার করে। কীভাবে অস্ত্রটি আমার বাড়িতে আসলো সে বিষয়ে তদন্তের দাবি জানাচ্ছি।’

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসাইন বলেন, ‘অস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি কীভাবে এখানে এসেছে সে বিষয়ে তদন্ত চলছে।’