সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৩৬
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

গণভবন থেকে লুট করা টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, রেগে সেনাবাহিনীকে ফোন

ডেস্ক রিপোর্ট ।। ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট দেশত্যাগ করেন শেখ হাসিনা। এরপরই বিক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে হামলা ও লুটপাট চালায়।

ওইদিন হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাবপত্র, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যায়।

সেদিন গণভবন থেকে একটি সিন্দুক নিয়ে মোহাম্মদপুরে রায়ের বাজার এলাকার কয়েকজন ব্যক্তি।

পরে সিন্দুকে থাকা টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হলে দলের একজন মোবাইল ফোনে খবর দেন সেনাবাহিনীকে। পরে সেনাবাহিনী ও র‍্যাবের একটি টিম গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করে।

সোমবার (১২ আগস্ট) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়েরবাজার বটতলা এলাকা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, গণভবন থেকে ৫-৬ জন ব্যক্তি একটি সিন্দুক নিয়ে যান। এরপর তাদের মধ্যে একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে থেকে যায়। এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেয়। পরবর্তী সময়ে গতকাল রায়েরবাজারের একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। সিন্দুকে ১৬ লাখ টাকা ছিল বলে মোবাইল ফোন করা ব্যক্তি দাবি করেছেন, জানান ওই সেনা সদস্য।

মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। বাকি টাকা উদ্ধারে চেষ্টা চলছে, এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।”