রবিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০৫
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

আনিসুল হক ও সালমান এফ রহমান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট ।। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

মাইনুল হাসান আরও জানান, নিউমার্কেট থানার একটি মামলায় আজ বিকালে তাদের গ্রেফতার করা হয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পরপরই শেখ হাসিনা সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা আড়ালে চলে যান। সালমান এফ রহমানের আজ গ্রেফতার হওয়ার খবর এলেও ভারতীয় গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল তিনি শেখ হাসিনার সঙ্গে দেশ ছাড়েন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ৫ শতাধিক প্রাণহানির ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মঙ্গলবার একটি হত্যা মামলাও দায়ের হয়েছে। শেখ হাসিনা ও সাবেক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়েছে এ মামলায়।