রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তুরস্কের পার্লামেন্টে তুলকালাম, আইনপ্রণেতাদের তুমুল মারামারি

ডেস্ক রিপোর্ট ।। তুলকালাম কাণ্ড ঘটেছে তুরস্কের পার্লামেন্টে। শুক্রবার (১৭ আগস্ট) দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতারা মারামারিতে লিপ্ত হয়েছেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অধিবেশন চলাকালীন প্রায় ৩০ মিনিট ধরে চলে এই মারামারি। এতে অন্তত দুইজন আইনপ্রণেতা আহত হয়েছেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অধিবেশন ৪৫ মিনিটের জন্য স্থগিত ঘোষণা করা হয়।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, শুক্রবার এক বিরোধী নেতার বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় তোলপাড়। সেখান থেকেই মারামারির সূত্রপাত। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে ভিডিও।

খবরে বলা হয়েছে, কারাগারে বন্দি বিরোধী রাজনীতিবিদ ক্যান আতালে ও তার চেম্বারে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল।

ওই অধিবেশন চলাকালীন ওয়ার্কার্স পার্টি অব তুর্কির (টিআইপি) নেতা আহমেত সিক কথা বলছিলেন। সেইসময় ক্ষমতাসীন একে পার্টির এমপি আলপায় ওজালান তাকে বাধা দেন। এরপরেই শুরু হয় হাতাহাতি।

ভিডিওতে দেখা যায়, সিককে ক্ষমতাসীন দলের অনেকে ঘুষি মারছেন। সেইসময় বিরোধী দলের নেতারাও সেখানে ছুটে আসেন।