রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:২৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ইসরায়েলি হামলায় একই পরিবারের ১৫ ফিলিস্তিনি নিহত

অনলাইন ডেস্ক ।। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার মধ্যাঞ্চলে অতর্কিত হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের ১৫ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জন শিশু এবং তিনজন নারী রয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দ্য গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বার্তাসংস্থা এএফপি’কে বলেছেন, কেন্দ্রীয় গাজার আল-জাওয়াইদা এলাকায় আজলাহ পরিবারের বাড়িতে হামলা চালানো হয়েছে। তবে এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি বাহিনী।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।