বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৮:০০
শিরোনাম :
চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

বরিশাল মহানগরীর ১, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ড আ‘লীগের কমিটিতে নির্বাচিত হলেন যারা

ডেক্সরিপোর্ট:বরিশাল মহানগরীর ১ ও ২৯ নং এবং ২৮ ও ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যম ২০ অক্টোবর ও ২২ অক্টোবর বিকাল ৩ টায় কাশিপুর শিক্ষাবাের্ড ও কাশিপুর চৌরাস্তায় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর ) সন্ধ্যা বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হুমায়ন কবীর স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্মেলনে সর্বসম্মত সিদ্ধান্ত মােতাবেক ১ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে আবুল বাসার সুমন ও সাধারণ সম্পাদক পদে মােঃ রাশেদ খান মেনন এবং ২৯ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে এডভােকেট জসিম উদ্দিন আহমেদ খান ও সাধারণ সম্পাদক পদে মােঃ ইমরান মােল্লা এবং ২৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে মেজবাহুল বারী নওরােজ ও সাধারণ সম্পাদক পদে মােঃ জগলুল মাের্শেদ প্রিন্স এবং ৩০ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে গােলাম মােস্তফা ও সাধারণ সম্পাদক মােঃ রুম্মান বাবুকে নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়েছে।

আগামী তিন বছরের জন্য নতুন কমিটি ঘােষনা করা হয়েছে।

সম্মেলন উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এডভােকেট গােলাম আলাস চৌধুরী দুলাল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভােকেট এ কে এম জাহাঙ্গীর।