রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে হবে: ট্রাম্প

অনলাইন ডেস্ক ।। নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বলেছেন, আমার প্রশাসন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে দৃঢ়ভাবে কাজ করবে। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে আমেরিকা ফার্স্ট পলিসি ইন্সটিটিউটে ট্রাম্প বলেছেন, আমরা মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করতে যাচ্ছি এবং রাশিয়া ও ইউক্রেন নিয়ে অত্যন্ত কঠিনভাবে কাজ করতে যাচ্ছি। এটা থামাতে হবে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে হবে।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, আজ আমি একটা রিপোর্ট দেখলাম। গত তিন দিনে হাজারো লোক নিহত হয়েছে, হাজার হাজার নিহত হয়েছে। তারা সেনা হতে পারেন কিন্তু তারা সেনা হোক বা শহরে বসে থাকা মানুষ হোক- এটা নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি।

এ ছাড়া মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পাওয়া নিয়ে ট্রাম্প বলেছেন, আমেরিকান জনগণ খুব আশ্চর্যজনক কিছু প্রদান করেছে। ১২৯ বছরে এটি সবচেয়ে বড় রাজনৈতিক জয়… আমরা সব কয়টি সুইং স্টেটে জিতেছি। আমরা পপুলার ভোটেও জিতেছি।

গত ৫ নভেম্বর নির্বাচনে জয়লাভ করার পর থেকেই দেশ ভালো কিছু করছে বলে দাবি করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। এনিয়ে ট্রাম্প বলেছেন, এখন একটি বিষয় হচ্ছে স্পিকার, আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ। আপনার একটি বিল পাস করা উচিৎ- আমার মেয়াদ ৫ নভেম্বর থেকে শুরু করা উচিৎ।

এবার নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান দেশটির কংগ্রেসের উভয়কক্ষ সিনেট ও প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আগামী বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।