রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সহিংসতায় উত্তাল মণিপুরে কারফিউ অব্যাহত, বন্ধ ইন্টারনেট

অনলাইন ডেস্ক ।। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ফের সহিংসতায় উত্তাল। এমন পরিস্থিতিতে রোববার (১৭ নভেম্বর) থেকে পরবর্তী ঘোষণা না হওয়া পর্যন্ত রাজ্যের পূর্ব এবং পশ্চিম ইম্ফলে কারফিউ ঘোষণা করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির সর্বত্র কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব এবং পশ্চিম-সহ সাতটা জেলায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করা হয়েছে।

মণিপুরের জিরিবামে মেইতেই গোষ্ঠীর নারী ও শিশু মিলিয়ে ছয়জনকে অপহরণ ও তারপর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর।

ওই রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোববার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তারপর সোমবার জানানো হয়েছে, রাষ্ট্ৰীয় অনুসন্ধান সংস্থা বা এনআইএ মণিপুরের সাম্প্রতিক তিনটি ঘটনার তদন্ত করবে যাকে কেন্দ্র করে আবার উত্তপ্ত হয়েছে ওই রাজ্য।

বিবিসি বলছে, সোমবার সকালেও থমথমে পরিবেশ রয়েছে পূর্ব ও পশ্চিম ইম্ফলসহ একাধিক জেলায়।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে কনরাড সাংমার নেতৃত্বাধীন ন্যাশানাল পিপলস পার্টি।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিজেপির ন্যশানাল প্রেসিডেন্ট জেপি নাড্ডাকে চিঠিতে মণিপুরের অবস্থার কথা জানিয়ে অভিযোগ তুলেছেন, এন বীরেন সিংয়ের সরকার তার রাজ্যের (মণিপুরের) পরিস্থিতির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।