রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

আদালত থেকে সুখবর পেলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক ।। প্রেসিডেন্ট পদে আনুষ্ঠানিকভাবে বসার আগেই সুখবর পেলেন ডোনাল্ড ট্রাম্প। গোপন অর্থ লেনদেন মামলার তত্ত্বাবধানকারী নিউ ইয়র্ক সিটির আদালত ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ স্থগিত করেছেন।

আগামী ২৬ নভেম্বর মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করার কথা থাকলেও এখন তা স্থগিত থাকছে। বিচারক বলেছেন, ‘আগামী সপ্তাহে কোনো সাজা ঘোষণা হবে না।’ উল্টো কেন মামলাটি খারিজ করা উচিত, সে বিষয়ে যুক্তিতর্ক শুনবেন।

বিচারক জুয়ান মারচানের শুক্রবার (২২ নভেম্বর) জারি করা আদেশ অনুসারে, সম্ভাব্য সাজা ঘোষণার জন্যও কোনো নতুন তারিখ নির্ধারণ করা হয়নি। এটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে গোপনে অর্থ প্রদানের একটি ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়। যদিও ট্রাম্প বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সম্প্রতি ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস ট্রাম্পের মামলা খারিজ করার বিরোধিতা করলেও প্রসিকিউটররা আসন্ন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্পের সাজা ঘোষণা বিলম্বিত করার পক্ষে মত দিয়েছেন।