রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়, নেতানিয়াহুর মৃত্যুদণ্ড চায় ইরান

অনলাইন ডেস্ক ।। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইহুদি রাষ্ট্রটির অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার আহ্বান জানিয়েছেন।

গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট ও হামাস নেতা মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এমন মন্তব্য এলো।

সোমবার (২৫ নভেম্বর) তেহরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের প্যারামিলিটারি ফোর্সকে দেওয়া ভাষণে আলী খামেনি বলেন, গাজা ও লেবাননে ইহুদিবাদী সরকার যে যুদ্ধাপরাধ করেছে, তার জন্য গ্রেপ্তারি পরোয়ানা যথেষ্ট নয়।

খামেনি বলেন, তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, এটা যথেষ্ট নয়। নেতানিয়াহুর মৃত্যুদণ্ড অবশ্যই কার্যকর করতে হবে। এসব অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে।