রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:৩২
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

’৫২ র ভাষা আন্দোলনও শুরু করেছিলেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

ডেক্স রিপোর্ট: ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশকে স্বাধীন করার চিন্তা করেছিলেন জাতির পিতা।  তিনি সে সময় ভাষা আন্দোলনে অংশ নেন। এভাবেই ধাপে-ধাপে তিনি আন্দোলন কর্মসূচির পরিকল্পনা নেন।  আর তার ফলাফলই আমরা পেয়েছি মহান মুক্তিযুদ্ধের বিজয়।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭ মার্চ বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন

তিনি বলেন ৫২ র ভাষা আন্দোলনও শুরু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।বঙ্গবন্ধু তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ আন্দোলনের সময় তিনি বার বার গ্রেফতার হয়েছেন।

১৯৫২ সালে ২৭ ফেব্রুয়ারি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি রাষ্ট্র ভাষা হিসেবে বাংলাকে মর্যাদা দেয়ার আন্দোলন আবারো শুরু করেন এবং চালিয়ে যান। ১৯৫২ সালে কারাগারে বন্দি থাকা অবস্থায় তিনি যে কাজগুলো করেছেন, এই আন্দোলনে অংশ নিয়েছেন, ছাত্রলীগের নেতাদের তথ্য পাঠিয়েছেন তা পাকিস্তানি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে আছে। খুব শিগিগিরই বই আকারে এটিও বের হবে।