শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১০:০৭
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে দ্রুত জনবল নিয়োগের নির্দেশ প্রধান উপদেষ্টার

ডেস্ক রিপোর্ট ।। সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান শূন্যপদে শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে কোন কোন প্রতিষ্ঠানে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে সে-সংক্রান্ত তথ্য-উপাত্ত উপস্থাপনের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, আজ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে তিনি সরকারি প্রতিষ্ঠানে শূন্যপদে শিগগিরই লোকবল নিয়োগের জন্য নির্দেশ দিয়েছেন।

প্রেস সচিব আরও বলেন, সরকারি বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে হাজার হাজার পদশূন্য রয়েছে। সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য এসব পদগুলোতে শিগগিরই লোকবল নিয়োগ দেওয়া প্রয়োজন। তাই প্রধান উপদেষ্টা শিগগিরই লোকবল নিয়োগের নির্দেশ দিয়েছেন।