রবিবার, ৩১শে মে, ২০২৬ ইং, সকাল ১০:৫২
শিরোনাম :
হরমুজ প্রণালিতে চলছে গোলাগুলি, মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ

বরিশালে চিরকুট লিখে শেবাচিম শিক্ষার্থীর আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) ছাত্র সজীব বাড়ৈই চিরকুটে ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি’ লিখে শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছেন। গত শনিবার (২৪ মে) বিকেলে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সজীব। এর আগে বৃহস্পতিবার রাতে শরীরে ইনজেকশন পুশ করার পর সহপাঠীরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

সজীব বাড়ৈই শেবাচিমের ৫০তম ব্যাচের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার সহপাঠীরা বর্তমানে এমবিবিএস পাস করে ইন্টার্নশিপ করলেও সজীব তৃতীয় বর্ষেই আটকে ছিলেন। মারা যাওয়ার আগে তিনি চিরকুটে লিখে গেছেন, ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না।’

নিহতের রুমমেট সুমন হালদার জানান, ‘পড়াশোনার অতিরিক্ত চাপ সামলাতে না পেরে নিজেই শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যা করেছে সজীব। পড়াশোনার চাপে প্রায়ই অসুস্থ থাকতো। তৃতীয় বর্ষে মাইক্রোবায়োলজিতে আটকে আছে সে। তার সঙ্গের শিক্ষার্থীরা সবাই ইন্টার্নশিপ করছে। ক্লাস, এক্সামে খুবই ভয় পেত।

সহপাঠী জানান, গত বৃহস্পতিবার রাতে ডিপ্রেশনে ক্লোনাজিপাম ও ফ্লুক্সেটিন গুড়ো করে শিরাদিয়ে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। সহপাঠীরা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।