রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ২:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ওলামা দলের আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক: মাওঃ আবদুর রব,সদস্য সচিব: এনায়েত উল্লাহ মাহমুদী

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল জেলা (দক্ষিন) এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গত শনিবার (২৪ মে) সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের মিলনায়তনে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এর উপস্থিতিতে সদস্যদের সরাসরি ভোটে আহবায়ক কমিটি গঠন করা হয়।

ভোটে প্রিন্সিপ্যাল আলহাজ্ব মাওঃ মুফতি মোঃ আবদুর রব আহ্বায়ক, হাফেজ মাওঃ সৈয়দ আহমদ মাহমুদী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আলহাজ্ব ক্বারী এনায়েত উল্লাহ মাহমুদী সদস্য সচিব পদে নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন অনুষ্ঠানে জেলা নির্বাচন টিম নির্বাচন পরিচালনা করেন মুফতি গাজী রিয়াজুল ইসলাম টিম প্রধান, হাফেজ মাওঃ মোঃ শাহাদাত হোসেন সবুজ টিম সদস্য এবং ক্বারী আমিরুল ইসলাম টিম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচন সার্বিক তদারকি করেন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব মাওঃ কাজী মোঃ সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট মাওঃ আবুল হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। নব-নির্বাচিত কমিটি সকলের দোয়া কামনা করেন।