বুধবার, ১লা জুলাই, ২০২৬ ইং, সকাল ১০:৩৮
শিরোনাম :
বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বরিশালে ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে ফুটপাত দখল মুক্ত করতে ট্রাফিক পুলিশের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে নগরবাসীকে যানযট মুক্ত নগরী উপহার দিতে সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও ফুটপাত দখল মুক্ত করতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন এর নেতৃত্বে গত মঙ্গলবার (২৪ জুন) নগরীর জেলখানার মোড়,বিবিরপুকুর পাড়,কাকুলির মোড় হয়ে জেলা স্কুল মোড় এবং নগরীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

এসময় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন বলেন, নগরবাসীর নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে, নগরীকে যানযট মুক্ত করতে এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে অবৈধ পার্কিং, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি এবং ফুটপাতে চলাচলে প্রতিবন্ধকতা দূর করার অভিযান কার্যক্রম চলমান থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন-ট্রাফিক বিভাগের টি আই (প্রশাসন) বিদ্যুৎ চন্দ্র দে,টি আই মামুন আল আমিন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।