শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:৩২
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

উত্তরায় বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট মারা গেছে

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর মারা গেছেন। সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে বলে জানা গেছে।

এর আগে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি। এফ-৭ বিজেআই মডেলের এ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত৬০ জনকে বার্ন ইউনিটে নেয়া হয়েছে। এ দুর্ঘটনায় পাইলট ছাড়াও আরও তিনজন নিহত হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর জানিয়েছে, এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।

স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ছুটির সময় বিমানটি আছড়ে পড়ে স্কুলটির একটি ভবনে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীরা।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা। এরইমধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি ও নৌবাহিনী। হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে সিএমএইচে নেয়া হচ্ছে।