শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৬
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে চীনের বিশেষজ্ঞ দল

ডেস্ক রিপোর্ট ।। রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীনদের সেবায় চীনের জরুরি চিকিৎসা দল ঢাকায় আসছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকার চীনা দূতাবাস।

এতে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ পাঁচ সদস্যের এই দল ২৪ জুলাই সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে। তারা ঢাকায় পৌঁছানোর পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে প্রয়োজনীয় সহায়তা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করবেন।

অন্য এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও চীনের চিকিৎসকরা ভিডিও কনসালটেশন করেছেন। ২৪ জুলাই সকালে বাংলাদেশের অনুরোধে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে জরুরি ভিডিও কনসালটেশন করেন।

বার্ন ট্রিটমেন্ট, প্লাস্টিক সার্জারি, শিশু কিডনি ও শ্বাসতন্ত্র বিশেষজ্ঞরা এই আলোচনায় অংশ নেন। সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনায় আহত মুমূর্ষু রোগীদের অবস্থা মূল্যায়ন এবং তাদের জন্য যথাযথ চিকিৎসা পরিকল্পনা নিয়ে যৌথভাবে আলোচনা করেন দুই দেশের চিকিৎসকরা।