বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ ইং, দুপুর ২:০৫
শিরোনাম :
বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী

বরিশালে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অভিযান

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল নগরীর সড়ক গুলোতে যানজট নিরসনে ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএমপি ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

গত বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল নগরীর বিবিরপুকুর পাড়,চৌমাথা, নথুল্লাবাদ ও রুপাতলী বাসটার্মিনাল এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়।

অভিযান কালে হেলমেট বিহিন মটর সাইকেল,সিএনজি সহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র চেক করা হয়।কেউ প্রয়োজনীয় কাগজ দেখাতে ব্যার্থ হলে তাকে মামলা দিয়ে জরিমানা করা হয়।

বিএমপি ট্রাফিক পুলিশের টি আই এডমিন মোঃ এখলাস বলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে সড়ক দুর্ঘটনা রোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা,সড়ক গুলোতে যানজট নিরসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান চলছে।এ সময় তিনি আরও বলেন,আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট রেজাউল, রফিক,রাকিব,শাহ আলম,মাসুম সহ অন্যান্য পুলিশ সদস্যরা।