বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:০২
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল যাত্রীবাহী বাস

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেছে। এতে অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) ভোরে গৌরনদী উপজেলার বার্থী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পরিত্যক্ত দোকান ভেঙে খালে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের চিৎকারে স্থানীয়রা দুর্ঘটনাস্থলে গিয়ে বাসযাত্রীদের উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।