শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, রাত ৪:৪২
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

‘সরকার এখনো ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে পারেনি’ : শরিফ উসমান হাদী

ডেস্ক রিপোর্ট ।। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদী বলেছেন, বিপ্লবের প্রথম শর্ত হলো ফ্যাসিবাদের সব চিহ্ন ভেঙে দিতে হবে। কিন্তু আমরা সেটা পারিনি।

অন্তর্বর্তী সরকার ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এলেও তারা দুর্বল মন্তব্য করে তিনি বলেন, সরকার এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ফ্যাসিবাদের মূলোৎপাটন করতে পারেনি।

মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থান এবং আগামী ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

যে আকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে জুলাই আন্দোলন শুরু এবং ওই আন্দোলনে হাজার হাজার মানুষ হাতহত হয়েছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে অগ্রগতি, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে দৈনিক যুগান্তর আয়োজন করে ‘সরকারের এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শরিফ উসমান হাদী বলেন, কিছু সুশীল সমাজের প্রতিনিধির সাম্প্রতিক বক্তব্যের নিন্দা জানাই। এখন যতটা হতাশ, তারা গত ৪০ বছরেও এত হতাশ হয়নি। যারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও কিছুই পরিবর্তন হয়নি, তাদের উদ্দেশে প্রশ্ন-গত এক বছরে রাষ্ট্রীয় মদদে কয়জন মানুষ গুম-খুনের শিকার হয়েছেন।

তিনি এ সময় জোরাল প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তী সরকারের কতজন উপদেষ্টার সন্তান জুলাই আন্দোলনে মাঠে ছিল? কতজনের সন্তান আন্দোলনে নিহত বা আহত হয়েছেন? তারা কীভাবে এই বিপ্লবের মর্ম বুঝবেন? কীভাবে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের পরিবর্তন আনবেন? জুলাই অভ্যুত্থান তারাই বুঝবে, যারা নির্যাতিত হয়েছে।