শনিবার, ২রা অক্টোবর, ২০২৬ ইং, ভোর ৫:৪৬
শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা

বরিশালে নানা আয়োজনে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

গত মঙ্গলবার সকাল ৭ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে “জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫” এর অংশ হিসবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিন সকাল সাড়ে ৯ টায় নগরীর সিএন্ড বি রোড সংলগ্ন আমতলা মোড়ে অংকিত গ্রাফিতির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছারসহ অন্যান্য অতিথিবৃন্দরা।

পরে সকাল ১০ টায় জেলা প্রশাসক বরিশাল এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দিন, জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীনসহ জুলাই শহিদ পরিবারের সদস্যরা ও জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করে শহিদের আত্মার মাগফিরাত কামনা দোয়া মোনাজাত করা হয়। পরে জুলাই যোদ্ধাদের স্মৃতিচার শেষে সংক্ষিপ্ত আলোচনায় আগত অতিথিরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে বরিশাল জেলার ৩০ জন জুলাই শহিদ পরিবার ও ৩৮৯ জন জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।