বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:১৩
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

বরিশালে জেলা পরিষদের উদ্যোগে গণঅভ্যুত্থানে “শহিদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন”

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলা পরিষদের উদ্যোগে গত ৫ আগস্ট তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে শহিদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার।

গত মঙ্গলবার সকাল ১১ টায় উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার ও আগত অতিথিরা দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।


এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও প্রশাসক, জেলা পরিষদ বরিশাল মোঃ আহসান হাবিব, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইমতিয়াজ মাহমুদ জুয়েলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।