বৃহস্পতিবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:২৯
শিরোনাম :
বরিশাল বিআরটিসি ম্যানেজার জুলফিকারকে বিতর্কিত করার অপচেষ্টার অভিযোগ উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি

জামায়াতের জরুরি বৈঠক, ৭ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা

ডেস্ক রিপোর্ট ।। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ সাত দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এই দাবিগুলো আদায়ে আন্দোলনে নামার চিন্তা করছে দলটি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক থেকে এ দাবি জানানো হয়।

দলটির নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ও জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে জামায়াতের ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো-

১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সব গণহত্যার বিচার।

২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার।

৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।

৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।

৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ।

৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।