শুক্রবার, ১৫ই মে, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:৫৩
শিরোনাম :
মানসিক ভারসাম্য হারাচ্ছেন ধর্ষণের অভিযোগে ফাঁসানো সেই ফেনীর ইমাম নৈশভোজে ট্রাম্পের খাবারের মেনুতে ছিল গরুর পাঁজরের মাংসসহ বেইজিং হাঁসের রোস্ট রুপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘাত-রক্তপাত সমকামিতার দায়ে দুই ছাত্রদল নেতাসহ ৪ জনের সিট বাতিল, কারাদণ্ড ইরানের সঙ্গে যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি,নিম্নাঞ্চল প্লাবিত পটুয়াখালীতে হানি ট্র্যাপে ফেলে প্রতারণা, বিএনপি ও যুবলীগ নেতা গ্রেপ্তার ট্রাম্পকে লাল গালিচায় রাজকীয় অভ্যর্থনা দিল চীন শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া দায়িত্বশীল নেতৃত্বে কাউনিয়া থানায় ইতিবাচক পরিবর্তন, ওসি সনজিতের ভুমিকা প্রশংসিত!

গণ-অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে: আ স ম আবদুর রব

ডেস্ক রিপোর্ট ।। জুলাই গণ-অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

শুক্রবার রাজধানীর উত্তরায় আবদুর রবের বাসভবনে বাংলাদেশ ছাত্রলীগের (বৈ.স) কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

আবদুর রব বলেন, রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের পর আবার ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তবে সংগ্রামী ছাত্রসমাজ বাংলাদেশের বুক থেকে পতিত ফ্যাসিবাদের পুনরুত্থান বা ফ্যাসিবাদী ব্যবস্থার ধারক ও বাহকদের যে কোনো চক্রান্ত রুখে দেবে। তাই ছাত্রসমাজকে আরও সচেতন, সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নতুবা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্নকে নস্যাৎ করে দিতে পারে।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে, যখন সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য বিপজ্জনকভাবে বেড়ে চলেছে তখন বৈষম্যহীন, সার্বজনীন ও গণমুখী শিক্ষা কেবল শিক্ষার্থীর নয়, সমগ্র জাতির মুক্তি ও ক্ষমতায়নের চাবিকাঠি। গণমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা ও সমালোচনামূলক চিন্তা বিকশিত হবে। তাই ফ্যাসিবাদী শাসন কাঠামো পরিবর্তন করে অংশীদারত্বভিত্তিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নেও শিক্ষার্থীদের ইতিবাচক ভ‚মিকা গ্রহণ করতে হবে।

ছাত্রসমাজের উদ্দেশে আবদুর রব বলেন, আসুন আমরা একযোগে শপথ গ্রহণ করি-শিক্ষা হতে হবে সম্পূর্ণ গণমুখী, বৈষম্যহীন এবং আমাদের জাতীয় অগ্রগতির বাহক।

জেএসডির সিনিয়র সহসভাপতি তানিয়া রব বলেন, ছাত্রসমাজের ঐক্য, সচেতনতা ও সংগ্রামী আন্দোলনের মধ্য দিয়ে এমন শিক্ষাব্যবস্থা প্রবর্তন করতে হবে যা দেশের সমৃদ্ধি এবং ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা ও অগ্রগতির ভিত্তি হবে।

বাংলাদেশ ছাত্রলীগের সহসভাপতি তানজিদুর রহমান পিয়াসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল্যাহ্ আল রাফিনের সঞ্চালনায় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দেন গাজীপুর মহানগর প্রতিনিধি রাকিবুল ইসলাম শান্ত, নাবিলা সুলতানা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, জেবিন আক্তার সুজানা, ফাহাদ আহমেদ ফরহাদ, আকবর হোসেন, রাকিবুল হাসান তুষার, কামাল উদ্দিন পাটোয়ারী, সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোহাম্মদ আমির উদ্দিন, আবদুল­াহ আল তারেক, এস এম শামসুল আলম নিক্সন, মোশাররফ হোসেন মন্টু, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, আবদুল বাতেন বিপ্লব প্রমুখ।