শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে তারুণ্যের উৎসব উপলক্ষো সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষো জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অক্সফোর্ড মিশন হাইস্কুলের পুকুরে অনূর্ধ্ব ১৬ স্কুল শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুসিকান্ত হাজং। বিশেষ অতিথি ছিলেন অক্সফোর্ড মিশন হাই স্কুলের প্রধান শিক্ষক পলিনুস গুদা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম।

প্রতিযোগিতায় ৮ টি ইভেন্টে বালক ও বালিকায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।