শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ১:১১
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

মোদির অনুরোধে হজ যাত্রীর কোটা বাড়িয়েছে সৌদি যুবরাজ!

অনলাইন ডেস্ক|| ভারতের বিজেপি মন্দির-হিন্দুত্বে পড়ে রয়েছে। যদিও দেশটির জাতীয় নির্বাচন সামনে রেখে নেতাদের মুখে এখন চলছে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিহার রাজ্যের পাটনায় রবিবারের সভা সে অর্থে খানিকটা আলাদা। এখানে মুসলমানদেরও আলাদা করে বার্তা দিলেন মোদি।

মোদি হজযাত্রার প্রসঙ্গ টেনে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক ভারত সফরের কথা উল্লেখ করেন। হজযাত্রায় ভারতের কোটা বাড়িয়ে ২ লক্ষ করা ও সৌদি আরবে বন্দি ৮৫০ জন ভারতীয়ের মুক্তির কথা বিশেষ জোর দিয়ে তুলে ধরেন মোদি।

মোদির দাবি, তার অনুরোধেই এবার ভারত থেকে হজ যাত্রীর কোটা বাড়িয়েছেন সৌদি যুবরাজ। ভারতের মুসলমানদের আর্থিক উন্নতির কথা তুলে ধরে মোদি বলেন, ‘‘ ভারতে দারিদ্র সীমারেখা পার করছেন অনেক মানুষ। সে কারণেই হজে যেতে চাইলেও অনেকে পারছেন না। তাই হজের কোটা বাড়াতে অনুরোধ করেছিলাম।’’ ভারতই প্রথম দেশ, যেখান থেকে এত লোককে হজযাত্রার অনুমতি দিয়েছে সৌদি আরব।

সৌদির জেল থেকে ভারতীয়দের ছাড়ানোর বিষয়টিও পাটনার সভায় সবিস্তার তুলে ধরেন মোদি। বিহারের সিওয়ান-সহ বেশ কয়েকটি জেলা থেকে সে দেশে কাজ করতে গিয়ে আইন কানুন না-জানার কারণে অনেকে নানা অপরাধে অভিযুক্ত হন। তাদের বেশির ভাগই মুসলমান। বন্দি পরিবারের লোকেরা বারবার সরকারের কাছে আপনজনের মুক্তির দাবি জানিয়ে আসছেন। সৌদি যুবরাজের কাছে সেই প্রস্তাব দিয়েছিল ভারত। এ বারের সফরে সেই প্রস্তাবে সায় দিয়ে ৮৫০ জনকে মুক্তি দেয়ার কথা ঘোষণা করেছেন তিনি। এদের অনেকেই বিহারের। সভায় সেই প্রসঙ্গও তোলেন মোদি।

বিহারের মুসলমান ভোটকে কিছুটা হলেও টানতে চান নীতীশ-রামবিলাস। এটা স্পষ্ট, তাদের সাহায্য করতেই মোদির মুখে তাই হজ ও বন্দিমুক্তির প্রসঙ্গ। আনন্দবাজার।