শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৪১
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার

নুরকে দেখতে ঢামেক হাসপাতালে নৌপরিবহণ উপদেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নৌপরিবহণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি আশ্বাস দিয়েছেন, এ হামলায় জড়িতদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

সোমবার সকাল ১০টার দিকে উপদেষ্টা ঢামেক হাসপাতালে পৌঁছে চিকিৎসকদের কাছে নুরুল হক নুরের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। একইসঙ্গে নুরসহ আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষ নির্দেশনা দেন।

নৌপরিবহণ উপদেষ্টা বলেন, নুরুল হক নুরসহ আহতদের উন্নত চিকিৎসার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। তাদের সর্বোচ্চ মানের আধুনিক চিকিৎসা দিতে সরকার সার্বক্ষণিক মনিটরিং করছে।

নুরের দ্রুত সুস্থতা কামনা করে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন বলেন, এ ঘৃণ্য হামলার ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সরকার নিশ্চিত করবে।

এ সময় হাসপাতালের অন্য চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

অন্যদিকে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, সুস্থ হয়ে উঠলে নুরুল হক নুর নিজেই হামলার ঘটনায় মামলা করবেন।

২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর, রাশেদ খানসহ অনেকে আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।