বুধবার, ১৩ই মে, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
বিএনপি-যুবলীগ সংঘর্ষে নিহত ১, আহত ৩০ জোরপূর্বক সালিসের চেষ্টা:কাউনিয়া থানার ওসির নামে অভিযোগ দায়ের আগামী বাজেটে করের আওতায় আসছে মোটরসাইকেল বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা,গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা ইসরায়েলের আয়রন ডোম ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করেছে আমিরাত বরিশালে পার্টনারস ফর প্রসপারিটি প্রোগ্রামের আওতায় স্থানীয় সংগঠনের মাঝে চেক হস্তান্তর চার সপ্তাহের মধ‍্যে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: বরিশালে স্বাস্থ্যমন্ত্রী শিক্ষায় বিনিয়োগ করুন, জীবন বদলে দিন গ্লোবাল অ্যাকশন সপ্তাহে আলোচনা সভা ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর মোনামি

বরিশালে “বাকসু” নির্বাচনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা সাড়ে ১১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের জিরো পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ইসলামী ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাকসু ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় বিক্ষোভকারীরা বলেন, বরিশাল সরকারী ব্রজমোহন বিএম কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এখানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। দীর্ঘ দুই যুগের বেশী সময় ধরে বাকসুর নির্বাচন হয়নি। তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ের কোনো প্লাটফর্ম নেই। শিক্ষার্থীদের দাবী আদায়ের জন্য নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবী জানান তারা।

উল্লেখ, সর্বশেষ ২০০৩ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।