শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশালে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে প্যাডেল চালিত রিকশা শ্রমিকদের বিক্ষোভ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে পায়ে চালিত রিকশা শ্রমিকরা এক ঘণ্টাব্যাপী বিক্ষোভ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক যেমন সদর রোড, লাইন রোড, কাকলির বাড়ি রোড, চকরাবাদ রোড, গিয়ারখালী রোডসহ বিভিন্ন এলাকায় ব্যাটারি চালিত রিকশার আধিপত্য দিন দিন বেড়ে চলেছে। এর ফলে পায়ে চালিত রিকশা শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন এবং তাদের ন্যায্য আয়ের পথ সংকুচিত হচ্ছে।
শ্রমিকরা বলেন, ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ থাকলেও কিছু প্রভাবশালী মহলের যোগসাজশে তা শহরের সড়কে চলাচল করছে। এতে শুধু শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, বরং নগরীতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এসময় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়—নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ করতে হবে। পায়ে চালিত রিকশা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মসংস্থানের সুযোগ না দেওয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ করতে হবে।
মানববন্ধন শেষে শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে আবেদন করেও কার্যকর পদক্ষেপ না পাওয়ায় তারা রাস্তায় নেমেছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।