মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:৩৭
শিরোনাম :
সমঝোতা চুক্তি ইরানের জনগণের জন্য একটি ‘বড় বিজয়’ বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক

বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ডেস্ক রিপোর্ট ।। টাঙ্গাইল সদরের মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে সদরের মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজার পশ্চিম লিওন বেকারিতে অজ্ঞাতনামা ৪-৫ জন মুখোশধারী সন্ত্রাসী প্রবেশ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পশ্চিম লিওন বেকারিতে হঠাৎ চার-পাঁচজন মুখোশধারী ঢুকে পড়ে। তারা বেকারির মালিক মগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসএম আনিছুর রহমান ওরফে উত্তমকে খুঁজতে আসে। তাকে না পেয়ে তার স্ত্রী লিলি আক্তারকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা আহত লিলিকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল থানার ওসি তানভির আহমেদ জানান, ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।