বুধবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ ইং, ভোর ৫:২৬
শিরোনাম :
কাজিরহাটে সমর্থকদের ওপর হামলার প্রতিবাদের দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন কাজিরহাটে বিএনপি কর্মীদের হামলায় ৬ জামায়াতকর্মী আহত অনন্য উচ্চতায় মানুষ গড়ার কারিগর ‘মাওলানা আবদুল জব্বার’ বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল চড়বয়ড়া মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত  সুদানে বাস্তুচ্যুতদের ওপর ড্রোন হামলা, ৮ শিশুসহ নিহত ২৪ জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন: তারেক রহমান বেকার ভাতা নয়, কর্মসংস্থানের মাধ্যমে যুবকদের সম্মান নিশ্চিত করা হবে: ডাঃ শফিকুর রহমান দেশে ‘গুপ্ত’ পরিচয়ে নতুন জালিম আবির্ভূত হয়েছে : তারেক রহমান ৫৪ বছরে ক্ষমতায় যারা ছিল, তাদের শ্বশুরবাড়ির সম্পদ হু হু করে বেড়েছে: ডা. শফিকুর রহমান

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব

ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। আর জিএস পদে জয়লাভ করেছেন সাঈদ বিন হাবিব। তারা দুজনই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

ভিপি পদে বিজয়ী ইব্রাহীম ৭৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।

জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৮০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৭২৪ ভোট।

এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৭০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্নার ভোটসংখ্যা ৫০৪৫ ভোট।