শনিবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:৪৭
শিরোনাম :
যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন! বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ,বিচারপ্রার্থীদের মাঝে আতঙ্ক শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ বরিশাল বোর্ডে ১৫ টি বিদ্যালয়ে শতভাগ পাস, ৫ প্রতিষ্ঠানে সবাই ফেল এসএসসিতে বরিশাল বোর্ডে পাশের হার ৬০.৩৫ শতাংশ ভীমরুলীর ভাসমান পেয়ারাবাজার দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় সংঘর্ষ, আহত ৩ মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি ও জিএস সাঈদ বিন হাবিব

ডেস্ক রিপোর্ট ।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন ইব্রাহিম হোসেন রনি। আর জিএস পদে জয়লাভ করেছেন সাঈদ বিন হাবিব। তারা দুজনই ছাত্রশিবির-সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন।

অন্যদিকে এজিএস পদে জয় পেয়েছেন ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

ভিপি পদে বিজয়ী ইব্রাহীম ৭৯৮৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৪৩৭৪ ভোট।

জিএস পদে বিজয়ী সাঈদের ভোটসংখ্যা ৮০৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়েত হোসেন পেয়েছেন ২৭২৪ ভোট।

এজিএস পদে জয় পাওয়া ছাত্রদল-সমর্থিত প্যানেলের আইয়ুবুর পেয়েছেন ৭০১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রশিবিরের সাজ্জাত হোছন মুন্নার ভোটসংখ্যা ৫০৪৫ ভোট।