বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং, সকাল ৮:২৬
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে অলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট ।। সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এই স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৫ উপলক্ষ্যে অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ২০ অক্টোবর) সকাল ১০ টায় বিভাগীয় ও জেলা পরিসংখ্যান অফিস এর আয়োজনে বিভাগীয় ও জেলা প্রশাসক বরিশাল এর সহযোগিতায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব ও পরিসংখ্যান দিবস এবং জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আহসান হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, বিএমপি উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ ইমদাদ হুসাইন, যুগ্ম উপপরিচালক জেলা পরিসংখ্যান অফিস বরিশাল মোঃ শহীদুল ইসলামসহ পরিসংখ্যান অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি পরিসংখ্যান দিবসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনা করেন।