বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ১:৪৮
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশালে মানবিক সহায়তা হিসেবে ১১০ মানতা পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে মানবিক সহায়তা হিসেবে ১১০ মানতা পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বেলা ১২ টায় বরিশাল সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর বাস্তবায়নে সিংয়েরকাঠী আশ্রয় কিল্লা টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে মানতা হিসেবে মানতা সম্প্রদায়ের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর এর সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের এর উপপরিচালক এ কে এম আক্তারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় সাজ্জাদ পারভেজ।এছাড়াও অনুষ্ঠানে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিরা রহমানসহ মানতা সম্প্রদায়ের সদস্য উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা মানতা সম্প্রদায়ের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করে। পরে ১১০ টি মানতা পরিবারের মাঝে ৩০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, হলুদ, মরিচ, জিরা ও মশলা বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উল্লেখ্য,পরবর্তীতে পর্যায় ক্রমে
বরিশাল সদর উপজেলায় ৩১৬ জন মানতা সম্প্রদায়ের পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।