মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৪:০১
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত কালামের স্ত্রী আইরিন

ডেস্ক রিপোর্ট ।। বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া মেট্রোরেলে চাকরি পাচ্ছেন। তবে মেট্রোরেলে কোন পদে তাকে চাকরি দেওয়া হবে- সেটি এখনো নির্ধারিত হয়নি। তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে পদ নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, বিয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়াকে মেট্রোরেলে চাকরি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র দেখে পদ নির্ধারণ করা হবে।

গত ২৬ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারী আবুল কালাম আজাদের (৩৫) মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহত আজাদের স্ত্রী আইরিন পিয়া বাদী হয়ে সেদিন রাতেই রাজধানীর তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার পর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি।