বুধবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:১৪
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

জামায়াতকে ভোট দিলে আপনারা আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

ডেস্ক রিপোর্ট ।। কিশোরগঞ্জ–৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “জামায়াতকে ভোট দিলে আপনারা আমার মৃতদেহ পাবেন।” শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত কর্মী–সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফজলুর রহমান বলেন, “আমাকে ‘ফজা পাগলা’ টাইটেল দিয়েছে স্বাধীনতা–বিরোধী, মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। তাদেরকে যদি ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দেবেন আপনারা? আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি।”

তিনি আরও বলেন, কয়েক দিন আগে তাকে কঠোরভাবে সমালোচনা করা হয়েছে। তিনি বলেন, “তারা যখন বলতে শুরু করল—৪৭ সালে মুক্তিযুদ্ধ হয়েছে, ২৪ সালে শেষ হয়েছে; একাত্তরে শুধু গন্ডগোল হয়েছিল—তখন তিন দিন অপেক্ষা করেছি। কেউ কথা বলেনি। আমার দলও নয়। তখন জীবন-মৃত্যুর ঝুঁকি নিয়ে বলেছি, মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধ আছে, থাকবে। মুক্তিযুদ্ধ শেষ করে দিতে চাইলে রাজনৈতিক জবাব পেতে হবে।”