রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং, সকাল ৮:০০
শিরোনাম :
আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বরিশালে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্ত্রীকে মারধর ও কোটি টাকা যৌতুক দাবির মামলায় টিকটকার মামুন কারাগারে ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরে ঘেরা খাল খনন শুরু করছে ইসরায়েল সাংবাদিক শফিকের মুক্তির দাবীতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন, ফায়ার সার্ভিস,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি

বরিশালে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে (অনূর্ধ্ব-১৫) ছাত্র/ছাত্রীদের নিয়ে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর)সকাল ১০ টায় বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)লুসিকান্ত হাজং।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ, সাবেক খেলোয়াড় বৃন্দ, কোচসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার, বরিশাল।

মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।