শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:০৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

মেহেন্দিগঞ্জে যুবলীগ নেতাকে জামায়াত সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদান

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল হক তালুকদারকে জামায়াত নেতা সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের অভিযোগ উঠেছে। যোগদানের ছবিটি বরিশাল-৪ আসনের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জামায়াত নেতা আখ্যা দেওয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জানা গেছে, আলিমাবাদ ইউনিয়ন যুবলীগের সবশেষ কমিটি পাশ হয় ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারী। ২১ সদস্য বিশিষ্ট সেই কমিটিতে ২নং সিরিয়ালেই নাম রয়েছে শহিদুল হকের। এমন একজন আলোচিত যুবলীগ নেতাকে ‘জামায়াত নেতার ইসলামী আন্দোলনে যোগদান’শিরোনাম দিয়ে ফেসবুকে দেয়ায় তুমুল বিতর্কের সৃষ্টি হয়।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী, চরমোনাই পীরের ভাই ও দলটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব সৈয়দ এছহাক মোহাম্মদ আবুল খায়ের এর ভেরিফাইড ফেসবুকে সেই পোস্টে লেখা হয়েছে, “বরিশাল ৪ আসনের হাত পাখার প্রার্থীর হাতে হাত রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগদান করলেন আলিমাবাদ ইউনিয়নের জামায়াত নেতা শহীদুল ইসলাম তালুকদার।”

বিষয়টি স্বাভাবিক ভাবে নিতে পারছেননা এলাকাবাসী। তারা বলছেন, একজন দাগী আওয়ামী লীগারকে দলে নিয়েছে। তাও আবার তাকে জামায়াত নেতা আখ্যা দিয়ে। এটা একটা ইসলামী দলের প্রার্থীর ফেসবুকে দেওয়া অত্যন্ত বেমানান।
এদিকে আলিমাবাদের একজন প্রবীন ব্যক্তি জানান, শহীদুল তালুকদার যুবলীগ ক্যাডার ও এমপি পংকজ নাথের বিশ্বস্ত সহযোগী ছিল।চরমোনাইর পীরের ভাই তাকে দলে নিয়ে ফ্যাসিস্টদের পুনর্বাসন করছে।

একজন তরুণ জুলাই যোদ্ধা বলেন, ইসলামী আন্দোলনের একজন কেন্দ্রীয় নেতা হয়ে তিনি ফ্যাসিস্টদের তার দলে নিলেন কিভাবে আবার এটা নিয়ে মিথ্যাচারও করলেন। তার নিজের ভেরিফাইড ফেসবুকে ঘোষণা দিলেন জামায়াত নেতার যোগদান। তার মতো একজন কেন্দ্রীয় নেতা ও এমপি প্রার্থী যদি এভাবে মিথ্যাচার করতে পারে তাহলে তার কর্মী বাহিনী কেমন তা বলার অপেক্ষা রাখেনা।

এ বিষয়ে ইসলামী আন্দোলনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি গাজী জাহাঙ্গীর হোসেন বলেন, শহীদুল তালুকদারের বিষয়ে আমাদের সন্দেহ হওয়ায় উপজেলা থেকে আমরা এখনো তার যোগদান গ্রহণ করিনি। তিনি আলিমাবাদ ইউনিয়নের ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের কাছে এয়ানত দিয়ে ওখানে যোগদান করেছেন। তবে তার কথাবার্তা এখনো অসংলগ্ন। আমরা তাকে অবজারবেশনে রেখেছি।