শুক্রবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৩:৪১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

বরিশালে বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার

ডেস্ক রিপোর্ট ।। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য রাজিব আহসানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুল জব্বার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই শুভেচ্ছা বার্তা দিয়েছেন আব্দুল জব্বার।
এই শুভেচ্ছা বার্তাকে অত্যন্ত ইতিবাচক আচরণ হিসেবে দেখছে এলাকাবাসী।

রাজনৈতিক শিষ্টাচার এবং সংস্কৃতি চর্চায় এটি একটি উজ্জল দৃষ্টান্ত বলেও মন্তব্য করেন তারা।

এর আগে গত ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. রাজিব আহসান।

এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ৭৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে হেরে গিয়েছেন জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবদুল জব্বার। আর দাঁড়িপাল্লার অর্ধেক ভোট পেয়ে ৩য় অবস্থানে গেছেন ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের।