রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ৮:১৩
শিরোনাম :
বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

দুমকিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হোটেল মালিককে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র ডিপ ফ্রিজ উপহার

মো: রাকিবুল হাসান,দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি ।। দুমকিতে অগ্নিকাণ্ডে খোরশেদ কাক্কুর ভাতের হোটেলটি পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সোহেল হাওলাদারের পাশে দাঁড়িয়েছে ইসলামি আন্দেলন বাংলাদেশ দুমকি শাখা। সংগঠনের পক্ষ থেকে তাকে একটি ডিপ ফ্রিজ উপহার প্রদান করা হয়।

জানা যায়, সম্প্রতি অগ্নিকাণ্ডে হোটেলটি সম্পূর্ণরূপে পুড়ে গেলে ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েন হোটেলের স্বত্বাধিকারী ও সংগঠনের সদস্য সোহেল হাওলাদার। তার ব্যবসা পুনরায় সচল করতে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন দুমকি শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহাবুব আলম শামীম, ইসলামিক শ্রমিক আন্দোলন বাংলাদেশ দুমকি শাখার সভাপতি মো. হাসান হাওলাদারসহ উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই ক্ষতিগ্রস্ত সদস্যের পাশে দাঁড়ানো হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।