রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:০২
শিরোনাম :
চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম,দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে ঢোকার চেষ্টা, যুবক আটক দেশে হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭ র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে বিতর্ক বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলায় নিহত বেড়ে ৩৪

আন্তর্জাতিক ডেস্ক ।। ইরানজুড়ে মার্কিন ও ইসরাইলি বাহিনীর নতুন করে চালানো বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। রোববার (৫ মার্চ) রাত থেকে সোমবার (৬ মার্চ) ভোর পর্যন্ত দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে এই হামলা চালানো হয় বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে রাজধানী তেহরান থেকে। প্রদেশের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। রাজধানীর বাইরে ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর কোমে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে ৫ জনের মৃত্যু হয়।

এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর-ই-লেঙ্গাহতে পৃথক হামলায় আরও ৬ জন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে ইরানজুড়ে এখন চরম অস্থিরতা বিরাজ করছে।

স্থানীয় উদ্ধারকারী দলগুলো ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে অনুসন্ধান অব্যাহত রেখেছে, যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা।